নবনির্মিত ছাত্রাবাস ও প্রাথমিক বিদ্যালয় ভবন

নবনির্মিত ছাত্রাবাস ও প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

নবনির্মিত ভবনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ।

উদ্বোধন হওয়া নবনির্মিত ভবনগুলি হল—

১. তিনতলা বিশিষ্ট ‘শিবানন্দ স্টুডেন্টস্ হোম’ (ছাত্রাবাস)।
২. চারতলা বিশিষ্ট ‘টাকি রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল’ ভবন।

এই দুই নবনির্মিত ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে আশ্রমের পরিকাঠামোগত উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। নতুন ছাত্রাবাসটি আবাসিক ছাত্রদের জন্য আরও উন্নত ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে। অন্যদিকে, নবনির্মিত বিদ্যালয় ভবনটি কচিকাঁচাদের জন্য আরও প্রশস্ত, আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা নেবে।